Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:০৫, ১৮ নভেম্বর ২০২৫

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্লেয়ার্সের নিলাম থেকে নাম সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল।

আর মাত্র কিছুদিন পর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। দেশি বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে রাখতে চায় পছন্দের ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বৈশ্বিক এ ঘরোয়া টুর্নামেন্টে প্রতিবারই খেলেছেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। 

তবে গত মার্চে হ্যাট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয় তিনি। তাইতো আসন্ন নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছল বয়সী এ ওপেনার।

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তামিম এখনও উচ্চ-তীব্রতার ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটিকে তার ক্যারিয়ারের শেষ বলে নয়, বরং স্বাস্থ্যগত কারণে নেয়া সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে গত মৌসুমের দুর্নীতি তদন্তে অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্তহীনতা। স্বাধীন তদন্ত কমিটি বিসিবিকে বিস্তারিত প্রতিবেদন দিলেও, ড্রাফট থেকে সংশ্লিষ্টদের বাদ দেয়ার জন্য বোর্ড বা নির্বাচনী কমিটি এখনো কোনও নির্দেশ পায়নি। জনমত ও মিডিয়ার চাপ থাকলেও বিসিবি এখনও কোনও সর্বজনীন নিষেধাজ্ঞা আরোপ করেনি।

উল্লেখ্য আগামী ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের নিলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা