Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন দেশের ক্রিকেটাররা। 

বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান।

কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, বৃহস্পতিবার বিপিএলের ম্যাচের আগে এম নাজমুলকে পদত্যাগ করতে হবে। নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা সমস্ত ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এর অর্থ হলো, আগামীকালের বিপিএল ম্যাচও বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বিতর্কের পেছনে রয়েছে এম নাজমুলের ক্রিকেটারদের ওপর করা কটাক্ষমূলক মন্তব্য। তিনি বলেছেন, ওরা খেলতে গিয়ে কিছুই করতে না পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি? পাশাপাশি তিনি বলেন, ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটাররা হাত। ধরেন বোর্ড না থাকে, তাহলে ক্রিকেটারদের অস্তিত্ব কি থাকে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সঙ্গে হাত। শরীর না থাকলে হাতের কোনো কাজ আছে?

এর আগে এম নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তামিম যে মন্তব্য করেছিলেন—দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত—তার প্রতিক্রিয়ায় নাজমুল তাকে ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করেন। তখনও কোয়াব তীব্র প্রতিবাদ জানায়।

ক্রিকেটার ও কোয়াবের এ হুঁশিয়ারি বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বের নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশ ক্রিকেটের শৃঙ্খলা ও ম্যাচসূচির উপর তা সরাসরি প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ