Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:২৯, ৩ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার কেন উইলিয়ামসন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কিউইদের হয়ে আর টি-টোয়েন্টি জার্সি গায়ে মাঠে নামেনি কেন উইলিয়ামসন। চোট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তরুণদের সুযোগ দিতে অবশেষে ক্রিকেটের এ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। 

রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন এ অভিজ্ঞ ব্যাটার।

অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলছেন, দীর্ঘ সময় ধরে যার (টি-টোয়েন্টি) অংশ হতে পেরে ভালো লাগার অনুভূতি ছিলো এবং এখানে তৈরি হওয়া স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। নিজের এবং দলের কথা বিবেচনায় নেয়ার এটাই সঠিক সময়। এটি আসন্ন সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিতে দলকে একটা নিশ্চয়তা দেবে।

নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। যেখানে ৩৩.৪৪ গড়, ১২৩.০৮ স্ট্রাইকরেট ও ১৮টি ফিফটি নিয়ে ২৫৭৫ রান করেছেন। তার নেতৃত্বে ২০১৬ ও ২২ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ আসরে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী