Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ২৫ অক্টোবর ২০২৫

গ্রেফতার বাইক আরোহী

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। মধ্যপ্রদেশের ইন্দোরে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর সন্ধ্যায়। এ ঘটনায় আকিল খান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ইন্দোরের খাজরানা রোড এলাকায় ওই দুই অজি ক্রিকেটারকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিলো এক বাইক আরোহী। পরে একটি ক্যাফের সামনে তাদের কাছে এসে অশালীনভাবে শরীর স্পর্শ করে দ্রুত পালিয়ে যায় সে।

অবিলম্বে ঘটনাটি জানানো হয় দলের নিরাপত্তা কর্মকর্তাকে। ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানায় বিষয়টি জানান। খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্র ঘটনাস্থলে পৌঁছে দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে ইন্দোরের এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা (এফআইআর) দায়ের করা হয়।

ঘটনার পরপরই পাঁচটি থানার কর্মকর্তাকে নিয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

ঘটনাটি বিশ্বকাপের উত্তেজনাময় আবহে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগেই এমন ঘটনার খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট মহল।

অস্ট্রেলিয়া দল এখন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে বিদেশি খেলোয়াড়রা নিরাপদে থাকতে পারেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ