Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন দেখে বোঝার উপায় নেই, এবারের আসর কতটা বিতর্ক আর অনিশ্চয়তার ভেতর দিয়ে শুরু হয়েছে। আলোর ঝলকানি, সুর আর নাচে জমে ওঠা অনুষ্ঠান মাতিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও জনপ্রিয় র‍্যাপার বাদশা। নোরার পারফরম্যান্সে গ্যালারিজুড়ে উচ্ছ্বাস, মঞ্চজুড়ে রঙিন আয়োজন—সব মিলিয়ে বিশ্বকাপের দশম আসরের পর্দা ওঠে জমকালো পরিবেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি সভাপতি জয় শাহ ও ২০২৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। সাবেক এক ভারতীয় অধিনায়ক মাঠে ট্রফি নিয়ে আসেন। উদ্বোধনের পর সন্ধ্যায় মাঠে নামে স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের ম্যাচ হওয়ায় ওয়াংখেড়েতে ছিলো চোখে পড়ার মতো দর্শক উপস্থিতি।

তবে এক ভেন্যুর উচ্ছ্বাস অন্য মাঠগুলোতে ছড়িয়ে পড়েনি। উদ্বোধনের দিনই তিনটি ম্যাচ মাঠে গড়ায়। কলম্বোতে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে ডাচদের হারিয়ে টুর্নামেন্ট শুরু করে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে ৩৫ রানের জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু দর্শক উপস্থিতির চিত্র ছিলো ভিন্ন। ৬৫ হাজার ধারণক্ষমতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচে উপস্থিতি তিন হাজারও ছুঁয়নি। স্টেডিয়ামের বাইরে ছিলো না বিশ্বকাপের স্বাভাবিক উন্মাদনা। অনেকের মতে, বাংলাদেশ দল থাকলে কলকাতার চিত্র ভিন্ন হতে পারতো। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একই মাঠে বাংলাদেশের ম্যাচগুলোতে গ্যালারি ছিলো প্রায় পূর্ণ।

কলম্বোতেও ছিলো একই অবস্থা। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের ১০ হাজার আসনের বেশিরভাগই ছিলো ফাঁকা। দর্শক টানতে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ ফ্রিতে দেখার ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। তাতেও গ্যালারি ভরেনি।

এবারের বিশ্বকাপে ২০টি দল পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এর মধ্যে ১১টি আইসিসির পূর্ণ সদস্য ও ৯টি সহযোগী সদস্য দেশ। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ৪৪টি ম্যাচের অনেকগুলোর ফলাফল আগেভাগেই অনুমেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। বড় দল বনাম অপেক্ষাকৃত দুর্বল দলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা কম থাকায় দর্শকদের আগ্রহও সীমিত।

দর্শক খরার আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে আয়োজক দেশ ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্কের কারণে ভিসা জটিলতা তৈরি হয়েছে। এতে সমর্থকদের পাশাপাশি কিছু ক্ষেত্রে ক্রিকেটারদেরও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়েছে।

সব মিলিয়ে, ওয়াংখেড়ের ঝলমলে উদ্বোধন বিশ্বকাপের বাহ্যিক জৌলুস দেখালেও অন্যান্য ভেন্যুর ফাঁকা গ্যালারি এবারের আসরের চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ
ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির
মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম