Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, খেলবে না ভারতের বিপক্ষে

বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, খেলবে না ভারতের বিপক্ষে
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আসর চলাকালে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপ নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের বিষয়টি সামনে আনে পাকিস্তান। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, নিরাপত্তা ঝুঁকি থাকলে ভারতীয় ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি রয়েছে। বাংলাদেশ সরকারও স্পষ্ট করে জানিয়ে দেয়, যেখানে নিরাপত্তা ঝুঁকি থাকবে সেখানে দেশের ক্রিকেটারদের পাঠানো হবে না।

আইসিসি ভারতের নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই দাবি করলেও বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের আবেদন করে। তবে আইসিসি সে আবেদন গ্রহণ না করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় একমাত্র পাকিস্তান। এমনকি পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে পাকিস্তান নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয়। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থানেই থাকছে পাকিস্তান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা