Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ২০ এপ্রিল ২০২৬

নিজ জেলায় প্রথম সফরে তারেক রহমান

আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে এ উপলক্ষে ফলক উন্মোচন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, এটি হবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় তার প্রথম সফর। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার এ ঘোষণা জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া দেশের বৃহত্তম পৌরসভাগুলোর একটি হওয়ায় এটিকে সিটি করপোরেশনে রূপান্তরের যৌক্তিকতা ছিলো। এর মাধ্যমে নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরসূচি অনুযায়ী, সোমবার ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন, ই-বেইলবন্ড কার্যক্রম এবং বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন তিনি।

এছাড়া গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বাগবাড়ী-নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের সূচনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথাও রয়েছে।

এ সফরকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, সিটি করপোরেশন ঘোষণার মধ্য দিয়ে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন গতি আসবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেড়শ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন—নতুন মর্যাদায় বগুড়া
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
যশোরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অযত্নে নষ্ট অবকাঠামো
বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী
‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প
ইরানি জাহাজে গুলি, ওয়াশিংটন–তেহরান নতুন করে মুখোমুখি
হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু
রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ
ইসলামাবাদ বৈঠক বয়কট করছে ইরান
‘দুর্নীতি-চাঁদাবাজিতে দেশ জর্জরিত’—বিকল্প শক্তি গঠনের ডাক এনসিপির
‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ইনসাফ
অপ্রতিরোধ্য ইরান, নজিরবিহীন হামলায়ও অক্ষত বেশিরভাগ অস্ত্রভাণ্ডার!
‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের