Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ১৯ জুন ২০২৬

জেলা ও মেট্রোপলিটন ইউনিটে আলাদা রঙের ইউনিফর্ম

পুলিশের পোশাকে ফের পরিবর্তন

পুলিশের পোশাকে ফের পরিবর্তন
ছবি: সংগৃহীত

আবারও পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের পোশাকে যুক্ত হচ্ছে গাঢ় নীল (ডিপ ব্লু) শার্ট এবং খাকি রঙের ট্রাউজার। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ) রঙের শার্ট।

বৃহস্পতিবার (১৮ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী প্রকাশ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে এখন ডিপ ব্লু রঙের শার্ট ব্যবহার করা হবে। একই সঙ্গে কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার পরিধান করবেন পুলিশ সদস্যরা। শুধু শার্ট ও প্যান্ট নয়, জ্যাকেট, জার্সি, কার্ডিগান এবং পুলওভারের রংও পরিবর্তন করে ডিপ ব্লু করা হয়েছে।

তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রাখা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্ট ও জ্যাকেট হবে লাইট অলিভ রঙের, যা অন্যান্য ইউনিটের পোশাক থেকে তাদের আলাদা পরিচিতি দেবে।

নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও আনা হয়েছে নতুন পরিবর্তন। নতুন বিধান অনুযায়ী, তারা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ট্রাফিক ইউনিটে দায়িত্ব পালনকারী নারী সদস্য এবং যারা ধর্মীয় বা ব্যক্তিগত কারণে মাথা ঢেকে রাখতে চান, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, এসব সদস্য সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ইউনিফর্মের রঙ ও নকশায় এ পরিবর্তনের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব, স্বতন্ত্র পরিচয় এবং কার্যকর দৃশ্যমানতা আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন সংশোধনী কার্যকর হওয়ার পর ধাপে ধাপে দেশের বিভিন্ন ইউনিটে নতুন ইউনিফর্ম সরবরাহ ও ব্যবহার শুরু হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি