Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ২০:৩০, ১৯ জুন ২০২৬

ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা

ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
ছবি: সবার দেশ

প্রযুক্তি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ অর্থনীতির বৈশ্বিক সম্ভাবনাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও স্টার্টআপ প্রদর্শনী ‘ভিভাটেক ২০২৬’। 

বুধবার (১৭ জুন) এক অনাড়ম্বর কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা ওঠে এ মেগা ইভেন্টের। দশম বর্ষপূর্তির এ বিশেষ আসরকে ঘিরে পুরো 'প্যারিস এক্সপো পখত দ্য ভার্সাই' (Paris Expo Porte de Versailles) প্রাঙ্গণ এখন বিশ্ব প্রযুক্তির এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। যেখানে এক ছাদের নিচে একত্রিত হয়েছেন বিশ্বের শীর্ষ উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক, বিনিয়োগকারী এবং বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিত্বরা।

এক নজরে ভিভাটেক ২০২৬

১৭ থেকে ২০ জুন পর্যন্ত চলমান চার দিনব্যাপী এবারের আসরে অংশগ্রহণের সূচক অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বিশ্ব প্রযুক্তি অর্থনীতিতে ভিভাটেকের ক্রমবর্ধমান প্রভাবের একটি পরিসংখ্যানিক চিত্র নিচে তুলে ধরা হলো:

  • প্রত্যাশিত দর্শনার্থী প্রায় ১,৮০,০০০ জন 
  • অংশগ্রহণকারী স্টার্টআপ  ১৪,০০০+ 
  • অংশীদার প্রতিষ্ঠান ৪,০০০+ 
  • বিনিয়োগকারী (ইনভেস্টর) ৩,৬০০+ 

কল্পবিজ্ঞান থেকে বর্তমানের বাস্তবতা

দশ বছর আগে যাত্রা শুরু করা ভিভাটেক আজ একটি সাধারণ প্রযুক্তি প্রদর্শনী থেকে বৈশ্বিক উদ্ভাবনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এবারের আসরের মূল উপজীব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মহাকাশ প্রযুক্তি (SpaceTech), সবুজ প্রযুক্তি (GreenTech), ডিজিটাল সার্বভৌমত্ব এবং স্টার্টআপ ইকোসিস্টেম।

উদ্বোধনী অধিবেশনে ভিভাটেকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পাবলিসিস গ্রুপের তত্ত্বাবধায়ক পরিষদের সভাপতি মরিস লেভি বলেন, গত এক দশকে প্রযুক্তি গবেষণাগারের সীমা অতিক্রম করে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে। এক দশক আগে যেসব প্রযুক্তি কেবল বিজ্ঞান কল্পকাহিনিতে সীমাবদ্ধ ছিলো, আজ সেগুলো বাস্তবে মানুষের জীবনকে পরিবর্তন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, উন্নত ডেটা সিস্টেম এবং মহাকাশ প্রযুক্তি এখন আর ভবিষ্যতের ধারণা নয়, বরং বর্তমান বাস্তবতা। তিনি জোর দিয়ে বলেন, ভিভাটেক এখন কেবল একটি আঞ্চলিক আয়োজন নয়, বরং এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্ধারিত হয়।

বহুজাতিক সাফল্য ও স্টার্টআপ সংস্কৃতি

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আলোচিত অতিথি ছিলেন বিশ্বের শীর্ষ বিলাসপণ্য সাম্রাজ্য এলভিএমএইচ (LVMH)-এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নো। ভিভাটেকের দীর্ঘদিনের অংশীদার হিসেবে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হলো স্টার্টআপ সংস্কৃতি ও উদ্ভাবনী চিন্তার ধারাবাহিকতা।

বার্নার্ড আর্নোর মতে, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ই ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি গড়ে দেবে। শুধু পণ্য নয়, বরং অভিজ্ঞতা, পরিবেশ ও টেকসই উন্নয়ন এখন ব্যবসার কেন্দ্রে অবস্থান করছে। তিনি আরও উল্লেখ করেন যে, নতুন প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্স ঐতিহ্যবাহী বিলাসপণ্য শিল্পকেও (Luxury Industry) দ্রুত রূপান্তর করছে।

ফরাসি-জার্মান যৌথ নেতৃত্ব ও ইউরোপীয় কৌশল

এবারের ভিভাটেকে ‘অনিলক্ষ্য দেশ’ বা কান্ট্রি অব অনার (Guest Country) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জার্মানিকে, যা ইউরোপীয় প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। উদ্বোধনী মঞ্চে ফ্রান্সের অর্থনীতি ও ডিজিটাল সার্বভৌমত্ববিষয়ক মন্ত্রী রোলাঁ লেস্ক্যুর এবং জার্মানির ডিজিটাল ও রাষ্ট্র আধুনিকায়নবিষয়ক মন্ত্রী কারস্টেন ভিল্ডবার্গার যৌথভাবে ইউরোপের ভবিষ্যৎ প্রযুক্তিগত কৌশল তুলে ধরেন।

জার্মান মন্ত্রী কারস্টেন ভিল্ডবার্গার বলেন, বর্তমান বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় ইউরোপকে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। ফ্রান্স ও জার্মানির যৌথ নেতৃত্ব ইউরোপকে একটি নতুন বৈশ্বিক প্রযুক্তিগত শক্তি হিসেবে গড়ে তুলতে পারে।

অন্যদিকে, ফরাসি মন্ত্রী রোলাঁ লেস্ক্যুর প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি—দুই দিকই সমানভাবে আলোকপাত করেন। তিনি বলেন, মানবসভ্যতা বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ সমাজ, অর্থনীতি ও রাজনীতির কাঠামো বদলে দিচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা (Data Privacy) এবং নৈতিকতার বিষয়গুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। ইউরোপের কাছে প্রয়োজনীয় মেধা থাকলেও অবকাঠামো, গবেষণা ও বিনিয়োগে আরও বড় পদক্ষেপ নেয়া জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

জেফ বেজোস ও মহাকাশ অর্থনীতির নতুন দিগন্ত

উদ্বোধনী দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের উপস্থিতি। তবে তিনি তার বক্তব্যে অ্যামাজনের বাণিজ্যিক সাফল্য নয়, বরং তার নিজস্ব মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান 'ব্লু অরিজিন'-এর ভবিষ্যৎ পরিকল্পনাকে বেশি প্রাধান্য দেন।

একজন সাবেক মহাকাশচারীর সাথে প্যানেল আলোচনায় অংশ নিয়ে বেজোস বলেন, মানবজাতির পরবর্তী বড় অর্থনৈতিক সীমান্ত হবে মহাকাশ। ইন্টারনেট যেমন একসময় বৈশ্বিক অর্থনীতিকে বদলে দিয়েছিল, তেমনি মহাকাশ ভিত্তিক অর্থনীতি (Space Economy) আগামী দশকগুলোতে নতুন এক শিল্প বিপ্লবের জন্ম দেবে।

তিনি আরও যোগ করেন, ব্লু অরিজিনের লক্ষ্য শুধু মহাকাশ ভ্রমণ বা পর্যটন নয়, বরং এমন একটি মজবুত অবকাঠামো তৈরি করা, যার মাধ্যমে ভবিষ্যতে হাজার হাজার তরুণ উদ্যোক্তা মহাকাশভিত্তিক নতুন নতুন ব্যবসা গড়ে তুলতে পারেন। মহাকাশই হবে মানবজাতির দীর্ঘমেয়াদি টিকে থাকা ও সভ্যতার সম্প্রসারণের নতুন ক্ষেত্র।

ভবিষ্যতের ইশতেহার

ভিভাটেক ২০২৬-এর উদ্বোধনী দিনের আলোচনা ও প্রদর্শনী থেকে এটি স্পষ্ট যে, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, মহাকাশ প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং সবুজ উদ্ভাবনই আগামী দশকের বৈশ্বিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। দশম বর্ষপূর্তির এ আসর প্রমাণ করেছে যে, এটি কেবল একটি মেলা বা প্রদর্শনী নয়, বরং বিশ্ব প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
চেকদের রুখে আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা
সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে কোথায় বলবো?
বর্তমান সংসদের কেউ ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের আতিথেয়তা ও ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক
সুইস ব্যাংকে ২০২৫ সালে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
বিশ্বকাপের মাঠে ড্রোন, আতঙ্কে ফুটবলাররা
জামায়াত এমপিকে গুলির হুমকি, অডিও ফাঁস
একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি মুজাহিদের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হারের নেপথ্যে ৪ কারণ
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১
মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প