Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ১৮ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তাদের প্রাপ্য ১১টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ইতোমধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার দলের এক সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি একজনসহ পূর্ণাঙ্গ ১১ সদস্যের তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চূড়ান্ত হওয়া ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ-এর নাম রাখা হয়েছে।

দলের মনোনয়ন কোটায় বাইরের দলে থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে অভ্যন্তরীণ আলোচনা, যাচাই-বাছাই এবং রাজনৈতিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার পর এ তালিকা ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী