Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৫ মে ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে

আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে
ফাইল ছবি

২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৫ মে। তবে দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় পরবর্তী কর্মদিবস ১৭ মে ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, রাজস্ব বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগে থেকেই ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিলো।

তবে ১৫ মে শুক্রবার সরকারি ছুটি হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ছুটির পরবর্তী প্রথম কর্মদিবস অর্থাৎ ১৭ মে ২০২৬ রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে।

এনবিআর আরও জানিয়েছে, আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এ সময়সীমা শেষ হওয়ার পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।

তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।

দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে এবং কর আইনের বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সব করদাতার সহযোগিতাও কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একদিন আমিও ওর পিঠে চড়বো: পরীমণি
আ.লীগের ‘লাশের রাজনীতি’ শুরু, মোশাররফের জানাজায় ব্যাপক শোডাউন
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব
দেশের ভুল চিকিৎসায় জটিলতা বেড়েছে কারিনার: কায়সার হামিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত: ঝুঁকিতে দেশের উপকারী পতঙ্গ
ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী
ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা
নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান
দেশের মোট বিদেশি ঋণের ৮০ শতাংশ আওয়ামী লীগ আমলের
আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে
এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ
‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া