Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
ফাইল ছবি

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও স্বার্থের সংঘাত কমানো, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকার প্রতিনিধিরা থাকতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক পদে থাকা ব্যক্তিরা কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন, পরিচালকদের সংখ্যা, দায়িত্ব পালনের মেয়াদ এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

খসড়া অনুযায়ী, একই পরিবার থেকে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে সর্বোচ্চ তিনজন পরিচালক থাকার বর্তমান সুযোগ কমিয়ে দুজন করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পরিচালকদের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগও সীমিত করা হচ্ছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি পরিচালক থাকার সুযোগ থাকলেও সংশোধনীতে তা কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।

পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একজন পরিচালক একটানা সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালনের সুযোগ পেলেও নতুন প্রস্তাবে তা কমিয়ে ছয় বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনও পরিচালক টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে পরিচালনা পর্ষদে একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব কমানো এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন মতামতের সুযোগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব সীমিত করা। মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক পদধারীদের এমডি বা সিইও হিসেবে নিয়োগের অযোগ্য করার প্রস্তাব দেয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব, পারিবারিক নিয়ন্ত্রণ এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আধিপত্য কমাতে এসব পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে পরিচালকদের জবাবদিহি বাড়ানো, ঋণ বিতরণে অনিয়ম নিয়ন্ত্রণ এবং খেলাপি ঋণের ঝুঁকি কমানোর লক্ষ্য রয়েছে।

আইন সংশোধনের পরবর্তী প্রক্রিয়া হিসেবে চূড়ান্ত খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে নির্ধারিত আইন প্রণয়ন প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে।

তবে প্রস্তাবগুলো এখনও খসড়া পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় এসব পরিবর্তন কার্যকর হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের