Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৯ জুলাই ২০২৬

সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন

সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট কমানো এবং আন্তজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করতে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাঁচপুর বাস টার্মিনালের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৮ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন কাঁচপুর বাস টার্মিনালকে আধুনিক ও পূর্ণাঙ্গ আন্তজেলা বাস টার্মিনাল হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি উপস্থাপন করে। এতে যাত্রীসেবা ও পরিচালনাগত সুবিধা বাড়ানোর জন্য নতুন শেড, টিকিট কাউন্টার, আধুনিক টয়লেট, অফিস কক্ষসহ প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করা হয়। প্রকল্পটির অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে (সিডিডিএল)।

কর্মকর্তারা জানান, কাঁচপুর বাস টার্মিনালের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা, বাস পরিচালনা আরও কার্যকর করা এবং রাজধানীর প্রবেশমুখে যানজট কমাতে সহায়ক ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ এলাকা থেকে আন্তজেলা বাস চলাচলের চাপ কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে কাঁচপুরকে আধুনিক পরিবহন হাব হিসেবে গড়ে তোলার পথও সুগম হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট
বিদ্যুতের চুক্তি বাতিল সম্ভব নয়, দাম কমানোর চেষ্টা চলছে: জ্বালানিমন্ত্রী
‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
দুই গোলে পিছিয়েও ইতিহাস গড়া জয় আর্জেন্টিনার
কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়: অভিযোগ নাহিদ ইসলামের
বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা