Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৮ জুন ২০২৬

আতঙ্কে ঘর ছাড়লেন অনেকে

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ এ কম্পন অনুভূত হলে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও ভবন থেকে বেরিয়ে খোলা স্থানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ভবনগুলো দুলে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা জেলা থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য শেয়ার করেন।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে আকস্মিক এ ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। তবে রাত পর্যন্ত কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ও কেন্দ্রস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?