Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২৫ জুলাই ২০২৬

মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক

মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক
ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা অস্ত্রসহ এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাতে হাফিজুর রহমানসহ সাত থেকে আটজন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনজন অস্ত্রধারী সেখানে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে। এছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সময়ে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?
চুপ্পুকে গ্রেফতার গ্রেফতার করতে হবে: আখতার
রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি
মিরপুরে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রধারী আটক
চুপ্পুর স্বাস্থ্যের খোঁজ নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
মেট্রো স্টেশনের নিচে ছাতায় লুকানো পাইপ বোমা উদ্ধার
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান