Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ২৮ মার্চ ২০২৬

ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়েসুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও শাহী সার্ভিসের বাসে আদায় করা হচ্ছিলো ৫০০ টাকা। শুক্রবার বিকেলে বিষয়টি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়েসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা চেক করছি। বাড়তি ভাড়ার সত্যতা পেয়ে জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ১০ বিভাগ পেলো বিশ্বস্বীকৃতি
সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই
নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ’র শপথ গ্রহণ
পাটুরিয়ায় ফেরিতে আগুন—কালো ধোঁয়ায় আতঙ্ক
টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করেছে: প্রধানমন্ত্রী