Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৩, ২৮ মার্চ ২০২৬

ক্ষুব্ধ বিএনপির অনুষ্ঠান বর্জন

সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা

সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বক্তব্যে স্বাধীনতার ঘোষকের প্রসঙ্গ ঘিরে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, ইউএনও তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমান-এর নাম উল্লেখ করেননি, যা দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। পরে বিকেলে ঝাড়ুমিছিলের কর্মসূচি ঘোষণা করা হলেও ইউএনওর বদলির খবর ছড়িয়ে পড়লে সে কর্মসূচি স্থগিত করা হয়। তবে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করে।

এদিকে ইউএনও খাদিজা আক্তার গণমাধ্যমকে বলেন, 

আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার ও আইন যেভাবে নির্দেশনা দেয়, সেভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করি। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে—এটি পরিবর্তন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে।

এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার পরপরই ইউএনও খাদিজার বদলির খবর ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বদলির প্রজ্ঞাপনটি আগেই, অর্থাৎ ২৫ মার্চ স্বাক্ষরিত হয়েছিলো—ঘটনার আগের দিনই।

স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিকসহ অন্যান্য নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ১০ বিভাগ পেলো বিশ্বস্বীকৃতি
সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই
নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ’র শপথ গ্রহণ
পাটুরিয়ায় ফেরিতে আগুন—কালো ধোঁয়ায় আতঙ্ক
টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করেছে: প্রধানমন্ত্রী