Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৭, ২ মে ২০২৬

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ছবি: সবার দেশ

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১ মে) সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

র‌্যালিতে আরও অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন এবং আরিফ মাসুম পল্লবসহ স্থানীয় নেতারা।

শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীও প্রশাসনের এ আয়োজনে অংশগ্রহণ করেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগেও পৃথক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমান। র‌্যালিটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন আগামী বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে ঘোষিত মেয়র প্রার্থী এবং জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনর সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনও আলাদাভাবে মে দিবস পালন করেছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা-ভ্যান চালক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক মজুরি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল