Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ১৫:২৮, ২ মে ২০২৬

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
প‍্যারিসে এনসিপি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ছবি: সবার দেশ

ফ্রান্সপ্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ আর কখনও ৫ আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যাবে না। তিনি দাবি করেন, দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও গণভোটের রায় উপেক্ষা করে পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শুক্রবার (১ মে) বাস্তিল চত্বর–এ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স।

সংগঠনটির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম–এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী–এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ।

বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে রোমানদের হাতে তুলে দিয়েছিলো। আমরা জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে আবার সে পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেয়া হলো।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাস থেকে যেভাবে লড়াই করেছি, ঠিক সেভাবেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন–এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, মানবাধিকার সংগঠন এফডিএইচআরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, ওয়াদুদ তানভীর, আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান, গবেষক ইকরামুল কবির সালমান ও জাফরুল হাসানসহ অনেকে।

মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও শিশুরা অংশ নেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত