Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২ মে ২০২৬

দুইবার জ্ঞান হারানোর পর হাসপাতালে 

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
ছবি: সংগৃহীত

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ফাউন্ডেশন জানিয়েছে, কারাগারে থাকার সময় তিনি দুইবার জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।

ফাউন্ডেশনের বরাতে জানা গেছে, জানজান কারাগার–এ আটক অবস্থায় বারবার অচেতন হয়ে পড়েন নার্গিস মোহাম্মদী। পরে কারাগারের চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, কারাগারে তার চিকিৎসা সম্ভব নয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের মার্চের শেষদিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তিনি উল্লেখযোগ্য ওজন হারিয়েছেন এবং হাঁটাচলার জন্য অন্যের সহায়তার প্রয়োজন হচ্ছিলো।

তার আইনজীবীরা বলছেন, দীর্ঘদিনের কারাবাস ও কারাগারের প্রতিকূল পরিবেশ তার স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের মাশহাদ সফরের সময় তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে তিনি আবার কারাগারে বন্দি রয়েছেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ছিলো ‘রাষ্ট্রবিরোধী সমাবেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকা’।

নার্গিস মোহাম্মদীর পরিবার অভিযোগ করেছে, গ্রেফতারের সময় তাকে মারধর করা হয়। তাদের দাবি, মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং পরবর্তীতে হৃদরোগসহ নানা জটিলতা দেখা দেয়।

এদিকে নোবেল কমিটি ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে তার ওপর ‘নির্যাতনের’ অভিযোগের নিন্দা জানায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইরান সরকার।

ডিসেম্বরে পুনরায় গ্রেফতারের আগে নার্গিস মোহাম্মদী রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে ২০২৪ সালের শেষদিকে তিনি সাময়িক মুক্তি পেয়েছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের