Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ১ জুন ২০২৬

সামাজিক বয়কটের অভিযোগ

প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা

প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
ছবি: সংগৃহীত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার হওয়ার এক বছর পরও বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম (বর্ষা)। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৩১ মে) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বৈশাখী ইসলাম বর্ষা বলেন, গত বছরের ৩১ মে ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় স্থানীয় ব্যক্তি বাদল এবং বিএনপির এক নেতার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। কিন্তু ঘটনার এক বছর পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনও বিচারিক অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বর্ষার দাবি, আগে ছাত্রদলের কিছু নেতাকর্মী সরাসরি ইভটিজিং ও হামলার ঘটনায় জড়িত ছিলেন। বর্তমানে সে হয়রানির ধরন বদলেছে। এখন সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, অপপ্রচার ও সাইবার বুলিংয়ের মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ অনুসরণের কারণে তাকে এবং তার পরিবারকে এলাকায় সামাজিকভাবে একঘরে করার চেষ্টা করা হচ্ছে।

বর্ষার অভিযোগ, চলতি কোরবানির ঈদে আর্থিক অসচ্ছলতার কারণে তাদের পরিবার পশু কোরবানি দিতে পারেনি। ফলে স্থানীয় রেওয়াজ অনুযায়ী প্রতিবেশীদের কাছ থেকে কোরবানির মাংস পাওয়ার আশা ছিলো। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবারকে কেউ মাংস দেয়নি।

তিনি আরও বলেন, শুধু তাদের পরিবার নয়, যেসব আত্মীয়-স্বজন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন বা খোঁজখবর নেন, তাদের অনেককেও কোরবানির মাংসের ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে।

নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বর্ষা বলেন, এলাকায় গেলে তাকে ঘিরে ‘মব’ সৃষ্টি করা হতে পারে এবং হামলা বা হত্যার ঝুঁকি রয়েছে—এমন সতর্কবার্তা বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়েছেন। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং বাবা-মায়ের অনুরোধে তিনি এবার ঈদের সময় নিজ গ্রামে যাননি।

তিনি বলেন, বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে এলাকায় যাইনি। ফলে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করাও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বৈশাখী ইসলাম বর্ষা ফরিদপুর জেলা শাখার একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে বর্ষার উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুরের নগরকান্দা থানার পরিদর্শক (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, এ ব্যাপারে বর্ষার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি