Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ১৬ মে ২০২৬

ইরানের হুঁশিয়ারি

‘মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে দেশের নাম ভুলিয়ে দেবো’

‘মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে দেশের নাম ভুলিয়ে দেবো’
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এবং সে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে বাহরাইনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে কোনও যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন যদি আবারও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা দেশটির জন্য ‘ভয়াবহ’ হবে। এমনকি বাহরাইনের মানুষকে ‘দেশের নাম ভুলিয়ে দেয়া হবে’ বলেও হুমকি দেন তিনি।

মোত্তাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ সামরিক পদক্ষেপের পর বাহরাইন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনার পরও বাহরাইন ইরানের প্রতি সহানুভূতি না দেখিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে উত্থাপিত একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

তিনি আরও দাবি করেন, গত মাসে ইস্তাম্বুল-এ অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-এর বৈঠকেও বাহরাইন ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করেছিলো। তবে কয়েকটি দেশের সহায়তা ও কূটনৈতিক তৎপরতায় সে উদ্যোগ ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান বাহরাইনের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। সে সময় কয়েকটি হোটেলেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি ছিলো, মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে ওইসব হোটেলে অবস্থান নিয়েছিলো।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এ ধরনের বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

না ফেরার দেশে কারিনা কায়সার
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: জামায়াত আমির
শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক
ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ
ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল
বিরাটে মুগ্ধ শেহনাজ, তবে কি দেবদত্তের সঙ্গে বিশেষ সম্পর্ক?
রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় অনেক কাজ করা যায়নি: সালেহউদ্দিন আহমেদ
মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে দেশের নাম ভুলিয়ে দেবো-ইরানের হুঁশিয়ারি
বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভে নামলেন বন্ধুরা
ফ্রান্সের ২২১ কমিউন প্রাকৃতিক দুর্যোগ এলাকা ঘোষণা
ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে বীরগঞ্জে বোরো সংগ্রহ অভিযান শুরু
জনবল নেবে সাউথইস্ট ব্যাংক
রাজনৈতিক সংকটে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
১৪ পদের মধ্যে ১৩টিতেই বিএনপিপন্থী প্যানেলের জয়
একদিন আমিও ওর পিঠে চড়বো: পরীমণি
আ.লীগের ‘লাশের রাজনীতি’ শুরু, মোশাররফের জানাজায় ব্যাপক শোডাউন
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব