Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৯ এপ্রিল ২০২৬

সপ্তাহে ছয় দিন পাঠদান

রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস

রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে মিলিত (ব্লেন্ডেড) ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বৈশ্বিক জ্বালানি সংকট, শহরের তীব্র যানজট এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রস্তুতি উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে। সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে, যার মধ্যে তিন দিন অনলাইনে ও তিন দিন সশরীরে পাঠদান হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে, এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনে। শুক্রবার হবে সাপ্তাহিক ছুটি। শিক্ষকরা প্রত্যেক সশরীরে ক্লাসে উপস্থিত থাকবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ব্লেন্ডেড ক্লাস কার্যক্রম সে প্রতিষ্ঠানগুলোতে চালু হবে যেগুলো প্রযুক্তিগতভাবে সক্ষম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার ও সহপাঠীরা
অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ