Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ১৩ মে ২০২৬

পদোন্নতি ও উপাচার্য পদত্যাগ দাবিতে থমকে শিক্ষা কার্যক্রম

শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা

শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
ফাইল ছবি

উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চিত পদোন্নতির দাবিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও অব্যাহত রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব থেকেও নিজেদের সরিয়ে নিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

শিক্ষক ও প্রশাসনিক শূন্যতার কারণে ক্যাম্পাসে দেখা দিয়েছে অচলাবস্থা। নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের সেশনজটসহ একাডেমিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফেরানোর দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে আছে। পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে তাদের দাবি। এ পরিস্থিতি শিক্ষার মান ও প্রশাসনিক ভারসাম্য নষ্ট করছে বলেও তারা অভিযোগ করেন। দাবি পূরণ না হওয়ায় তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ইউজিসির নির্ধারিত বিধানের বাইরে গিয়ে পদোন্নতির সুযোগ নেই। কিন্তু শিক্ষকরা পুরোনো নিয়মে পদোন্নতি চান, যা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

তিনি আরও আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে অচিরেই সংকটের সমাধান হবে।

এদিকে আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী মাসের প্রথম সপ্তাহে ক্যাম্পাস খোলার কথা রয়েছে। তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ছুটি শেষে আবারও কঠোর কর্মসূচিতে ফিরে যাবেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড
পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন
ধানের দাম ৮০০, শ্রমিকের মজুরি ১২০০
টেস্টে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলে ছয়ে বাংলাদেশ