Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ৬ মে ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দেয়া হবে, তবে কোনওভাবেই সেগুলোকে জঙ্গিবাদের আশ্রয়স্থল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করতে চাই না। তাদের স্বাধীনতা দেবো। কিন্তু এমন স্বাধীনতা দেয়া হবে না, যাতে আরেকটি  হলি আর্টিসান-এর মতো ঘটনা ঘটে। কোনওভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিদের কারখানায় পরিণত হতে দেয়া হবে না।

অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)’।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব আবদুল খালেক। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই। এটি সরকারের নির্বাচনি অঙ্গীকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা আন্তর্জাতিক ভাষা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। এই দুটি লক্ষ্য অর্জন সম্ভব হলে দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেক, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা