Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৪০, ২১ নভেম্বর ২০২৫

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মুশফিক উজ্জামান নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে লাশটিটি উদ্ধার করে পুলিশ।

মুশফিক ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাচগাঁও গ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে অংশ নিয়ে হঠাৎই কোনও এক কারণে মুশফিক ক্লাস থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থানে তার লাশ পড়ে থাকতে দেখেন অন্যান্য শিক্ষার্থীরা। এরপর তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সবার দেশ/এফও
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল