Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ১২ মে ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো এ হামলায় তারা নিহত হন।

লেবাননের সংবাদমাধ্যম L'Orient Today এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার সময় নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর নিহত বাংলাদেশিদের পরিচয় এবং তাদের কর্মস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এর আগে দক্ষিণ লেবাননের অন্তত নয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, ওইসব এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ও গোলাবর্ষণ অভিযান পরিচালনা করা হবে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ লেবাননজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী সাধারণ মানুষ ও প্রবাসী শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির
লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর
বীরগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার, থানায় দুই মামলা
লুটপাটকারীরা আর ব্যাংক খাতে ফিরতে পারবে না: গভর্নর
২ বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানালো বিএসএফ
মেলান্দহে চেক জালিয়াতির দায়ে জামায়াত নেতা জেলহাজতে
কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা
মঙ্গলবার শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
‘১৮ বছর বঞ্চিত থেকেও জাতীয়তাবাদী আদর্শ বদলাইনি’
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২