Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ৩০ মে ২০২৬

আপডেট: ১৫:২৭, ৩০ মে ২০২৬

ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি

পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
ছবি: সবার দেশ

বরগুনার আমতলী পৌর শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় চামড়ার ক্রেতা না থাকায় কে বা কারা কোরবানির পশুর চামড়া ফেলে রেখে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। সড়কের পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনের পর দিন চামড়া পড়ে থাকায় পঁচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

পৌরবাসীর অভিযোগ, দ্রুত এসব চামড়া অপসারণের উদ্যোগ না নেয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, কোরবানির বর্জ্য ও চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই জনস্বার্থে দ্রুত চামড়াগুলো অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব