Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ২ মে ২০২৬

থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, থানায় সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং স্বচ্ছ ও জনবান্ধব পরিবেশে সেবা পান, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, থানায় সেবাগ্রহীতাদের হয়রানি বা অনৈতিক কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, দুর্নীতি কিংবা দালালচক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ইরান থেকে তেল কিনছে চীন
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
পানিতে তলিয়ে গেলো ছয় বিঘা ধান, মাঠেই কৃষকের মৃত্যু
রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ
শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা