Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে

বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনকে ঘিরে বিশ্বনেতাদের আগমন উপলক্ষে রাজধানীজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন। এরই অংশ হিসেবে বিশ্বনেতাদের যাতায়াতের পথে থাকা ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তি বড় কাপড়ের পর্দা দিয়ে আড়াল করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে আসা বিশ্বনেতাদের যাতায়াতের পথের কাছেই ওই বস্তিটির অবস্থান। বিদেশি অতিথিদের সামনে রাজধানীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দনভাবে তুলে ধরতে ওই এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে বস্তিটির সামনের অংশে বড় কাপড়ের পর্দা টাঙিয়ে পুরো এলাকাটি আড়াল করে দেয়া হয়েছে।

এ ঘটনায় অবশ্য নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, নাকি শহরের দারিদ্র্য ও নিম্নআয়ের মানুষের বাস্তব জীবনযাত্রার চিত্র বিদেশি অতিথিদের চোখের আড়ালে রাখা হচ্ছে।

বস্তিটির কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও একইভাবে তাদের বসতি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়েছিলো। এবার ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, বিশাল কাপড়ের পর্দা টাঙানোর ফলে বস্তিটির বড় অংশ বাইরে থেকে দেখা যাচ্ছে না। এতে শুধু বসতির দৃশ্যই আড়াল হয়নি, স্থানীয় বাসিন্দাদের চলাচল ও ছোটখাটো ব্যবসার ক্ষেত্রেও কিছুটা অসুবিধা তৈরি হয়েছে।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত বিহার কুলি ক্যাম্পের অধিকাংশ বাসিন্দাই দিন এনে দিন খেয়ে জীবনযাপন করেন। তাদের অনেকে ছোট ব্যবসা, শ্রমিকের কাজসহ বিভিন্ন অনানুষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত। ফলে চলাচলের পথ বা ব্যবসার জায়গায় সামান্য পরিবর্তনও তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।

বস্তির কয়েকজন বাসিন্দার দাবি, বিদেশি অতিথিদের কাছ থেকে নয়াদিল্লির দারিদ্র্যের বাস্তব চিত্র আড়াল করতেই মূলত এমন ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের প্রশ্ন, একটি আন্তর্জাতিক সম্মেলনে রাজধানীকে সুন্দরভাবে উপস্থাপন করার অর্থ কি শহরের দরিদ্র মানুষদের জীবনযাত্রা লোকচক্ষুর আড়ালে সরিয়ে দেয়া?

তবে এ উদ্যোগকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না স্থানীয়দের সবাই। কেউ কেউ মনে করেন, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দৃষ্টি যখন নয়াদিল্লির দিকে থাকে, তখন রাজধানীকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে উপস্থাপনের উদ্যোগ নেয়া স্বাভাবিক।

তাদের মতে, বড় আন্তর্জাতিক আয়োজনের সময় শহরের সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক দেশের স্বাভাবিক দায়িত্ব। ফলে সম্মেলনস্থল ও বিশ্বনেতাদের যাতায়াতের পথ পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে অস্বাভাবিক বলার সুযোগ নেই।

তবে বিতর্কের মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিটি। বস্তির বাসিন্দাদের জীবনমান উন্নয়ন বা তাদের জন্য স্থায়ী কোনও ব্যবস্থা না করে শুধু আন্তর্জাতিক অতিথিদের দৃষ্টিসীমা থেকে বসতিটি আড়াল করা হলে তা দারিদ্র্য মোকাবিলার বদলে দারিদ্র্য লুকানোর উদ্যোগ হিসেবেই দেখা হতে পারে বলে মত দিয়েছেন অনেকে।

এর ফলে ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লির সৌন্দর্যবর্ধনের এ উদ্যোগ আন্তর্জাতিক আয়োজনের চাকচিক্যের আড়ালে নগরীর বৈষম্য ও নিম্নআয়ের মানুষের বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ