Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা

হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় হুতি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ধরে চলা এসব সংঘর্ষে আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজার সেনা।

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে নিহত ও আহতের এ সংখ্যা এখনও কোনও নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

সরকারপন্থী বাহিনীর দাবি, সাম্প্রতিক লড়াইয়ে হুতিদের ক্ষয়ক্ষতি তাদের তুলনায় অনেক বেশি হয়েছে। তবে এ বিষয়ে কোনও নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। একইভাবে হুতিদের হতাহতের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিকভাবে বিভক্ত ইয়েমেনে সরকারপন্থী বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। পশ্চিম উপকূলের সাম্প্রতিক রক্তক্ষয়ী লড়াই দেশটির চলমান সংকটের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ