Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ৪ নভেম্বর ২০২৬

আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

ইসরায়েলে ৯৯ শতাংশ জনপ্রিয়তার দাবি, বন্ধ হচ্ছে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা।

আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতার ছলে এমন মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন এ মার্কিন প্রেসিডেন্ট।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতি নিজের জনপ্রিয়তা ও সমর্থনের কথা তুলে ধরে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কোনও একসময় তার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে তিনি ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হয়ে যাবেন।

ট্রাম্পের এমন মন্তব্যকে রসিকতা হিসেবে দেখা হলেও ইসরায়েলের প্রতি তার রাজনৈতিক ঘনিষ্ঠতা এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সাক্ষাৎকারে শুধু ইসরায়েলে নিজের জনপ্রিয়তা নিয়েই কথা বলেননি ট্রাম্প, দেশটিকে দেয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি সমঝোতা হয়েছে। সে সমঝোতা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন আর্থিক সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইসরায়েলের এখন আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা নেয়ার প্রয়োজন নেই। দেশটি বর্তমানে নিজেদের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে সক্ষম।

ট্রাম্পের এ বক্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক ও অর্থনৈতিক সহযোগী হিসেবে ভূমিকা পালন করে আসছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সামরিক সহায়তা ও কৌশলগত অংশীদারত্ব ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির গুরুত্বপূর্ণ অংশ।

তবে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের বিস্তারিত শর্ত, বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ইয়াহু লাইফস্টাইল

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ