অভিজ্ঞতা ছাড়াই জনবল নিবে ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া পিএলসি ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ব্যাংক এশিয়া পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বনিম্ন ২১ বছর
সূত্র: বিডি জবস
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৮ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনও জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ব্যাংক এশিয়া পিএলসি।
সবার দেশ/কেএম




























