Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৩, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:২৬, ২৭ এপ্রিল ২০২৬

সৌরবিদ্যুতে বড় লক্ষ্য

আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বর্তমান বিদ্যুৎ সংকট, জ্বালানি আমদানির চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর বাড়িয়ে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে।

তবে বিদ্যুৎ খাতে চ্যালেঞ্জও কম নয়। মন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিতে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে, যা দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্বল্পমেয়াদে লোডশেডিং পরিস্থিতির উন্নতি এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
হরতালের সুযোগ দেবো না, জামায়াতকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনায় মিডিয়াকে সরাতে চায় যুক্তরাষ্ট্র
সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
বৈশ্বিক বাজারে চাপ কমাচ্ছে ইরানের ‘গোপন রফতানি’
‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি আসিফ মাহমুদের
জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা
নিখোঁজ থেকে নৃশংস খুন—লিমন-বৃষ্টি হত্যার দিন যা ঘটেছিলো
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী
নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি
নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরলো হাইকোর্টের নির্দেশে
ইউনূসের ভিভিআইপি সুবিধা কমলো ৬ মাস
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, কুমিল্লা-ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব
যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর