Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ১৩ মে ২০২৬

আপডেট: ১১:০৩, ১৩ মে ২০২৬

চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা 

চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা 
ছবি: সংগৃহীত

দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী ও কার্যকর করতে বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রি-কোয়ালিফায়েড এ টিকাগুলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে টিকাগুলো গ্রহণ করেন।

অনুদান হিসেবে দেয়া টিকার নাম ‘Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin Strains) (sIPV)’। মোট ৭৬ হাজার ভায়ালে সংরক্ষিত এ টিকার ডোজ সংখ্যা ৩ লাখ ৮০ হাজার।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিকে সহায়তা এবং শিশুদের পোলিও প্রতিরোধে সুরক্ষা জোরদার করতেই এ উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠান Sinovac Biotech ও সিনোভ্যাক ফাউন্ডেশন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এ টিকা সরবরাহ দেশের ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিশুদের পোলিও প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড
পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন
ধানের দাম ৮০০, শ্রমিকের মজুরি ১২০০
টেস্টে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলে ছয়ে বাংলাদেশ