Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২৩ ডিসেম্বর ২০২৫

স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ করলো চীন
প্রতীকি ছবি

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেয়ার শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সব ধরনের স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীকে ফিঙ্গারপ্রিন্ট প্রদান থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর মাধ্যমে চীনে ১৮০ দিনের কম সময়ের জন্য ভ্রমণেচ্ছুক আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

বিজ্ঞপ্তির মূল পয়েন্টসমূহ:

  • অব্যাহতির সময়কাল: বর্তমান সময় থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
  • কারা সুবিধা পাবেন: যারা চীনে সর্বোচ্চ ১৮০ দিন বা তার কম সময়ের জন্য অবস্থান করবেন (যেমন— পর্যটন, ব্যবসা, স্বল্পমেয়াদী শিক্ষা বা পারিবারিক ভ্রমণ)।
  • যাদের জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক: ডি, জে১, কিউ১, এস১, এক্স১ এবং জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য আগের নিয়মেই ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। মূলত যারা চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এ শর্ত বহাল থাকছে।

ভিসা আবেদনের বর্তমান প্রক্রিয়া:

  • অনলাইন আবেদন: আবেদনকারীকে প্রথমে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।
  • কাগজপত্র আপলোড: প্রয়োজনীয় সব নথিপত্র সিস্টেমে আপলোড করে প্রাথমিক রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে।
  • পাসপোর্ট জমা: অনলাইনে ‘Review Completed’ মেসেজ আসার পর আবেদনকারী বা তার প্রতিনিধি ভিসা সেন্টারে পাসপোর্ট ও মূল কাগজপত্র জমা দেবেন।
  • ফি প্রদান: পাসপোর্ট জমা দেয়ার সময়ই নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে।

দূতাবাস জানিয়েছে, এ পদক্ষেপের ফলে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হওয়ার ঝামেলা কমবে এবং ভিসা প্রক্রিয়াকরণের সময়ও সাশ্রয় হবে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ