Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৬ জুন ২০২৬

আপডেট: ০০:০৩, ১৬ জুন ২০২৬

‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম

‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম
ছবি: সংগৃহীত

নিজের দুই ছেলের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা-সমালোচনার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, ইউনিয়নগুলোর নাম তার সন্তানদের নামে রাখা হয়নি; বরং নামের মিলটি ‘অলৌকিকভাবে’ বা ‘মিরাক্যালি’ ঘটেছে।

সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার দুটি উপজেলায় নতুন ইউনিয়ন গঠন করে তার মধ্যে একটি ইউনিয়নের নাম ‘মীর’ বংশের নামে এবং আরও দুটি ইউনিয়নের নাম তার দুই সন্তানের নামে রাখা হয়েছে।

এরপর কার্যপ্রণালি বিধির ২৭৪ ধারায় ব্যক্তিগত কৈফিয়ত দেয়ার সুযোগ নিয়ে অভিযোগের জবাব দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, 

বিষয়টি অলৌকিকভাবে মিলে গেছে। এর সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বাংলাদেশের বিভিন্ন স্থানে আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কেনও আমার সন্তানদের নামের সঙ্গে এটি জড়িয়ে দেখা হচ্ছে, সেটি আমার বোধগম্য নয়।

তিনি জানান, তার নির্বাচনী এলাকার মোকামতলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দীর্ঘদিন ধরে আয়তনে বড় হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছিলো। এ কারণে স্থানীয় প্রশাসনের সুপারিশ এবং গণশুনানির ভিত্তিতে ইউনিয়ন দুটি বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

অঅরও পড়ুন <<>> ‘শাহে আলম’ রাজত্ব বগুড়ায়, প্রতিমন্ত্রীর পরিবারের নামে ৩ ইউনিয়ন

মীর শাহে আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা যাচাই-বাছাই ও গণশুনানি শেষে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করেছেন। এতে তার ব্যক্তিগত কোনও হস্তক্ষেপ ছিলো না।

তিনি ব্যাখ্যা করে বলেন, সৈয়দপুর ইউনিয়নের একটি অংশ গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে দেউলী ইউনিয়নের একটি অংশ গাইবান্ধা জেলার সীমানার কাছাকাছি এবং বিস্তৃত এলাকায় অবস্থিত হওয়ায় স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নাম দেয়া হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, সত্যি কথা বলতে, আমার সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কিন্তু ইউনিয়নের নামকরণে আমার কোনও ব্যক্তিগত উদ্দেশ্য ছিলো না। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে আমি প্রশাসনকে ‘মীর সীমান্ত’ ও ‘মীর দিগন্ত’ নাম রাখার কথা বলতাম। কিন্তু ইউনিয়নের নামের আগে তো ‘মীর’ শব্দটি নেই।

এর আগে স্থানীয় সরকার বিভাগের গেজেটে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে দুটি নতুন ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলায় ‘মীর’ নামে একটি ইউনিয়নের অনুমোদন দেয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়দের একাংশের দাবি, নামগুলো প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পারিবারিক বংশপরিচয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হওয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে প্রতিমন্ত্রী সংসদে দেয়া বক্তব্যে স্পষ্টভাবে দাবি করেছেন, ইউনিয়নগুলোর নামকরণ সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে হয়েছে এবং এতে তার কোনও ব্যক্তিগত ভূমিকা ছিলো না।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভোজিনিয়ার দেয়ালে আটকে গেলো স্পেন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা
দেশ-বিদেশে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি
তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প
সরকারের তোষামোদি নয়, সত্য তুলে ধরুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
চর দখল নিয়ে মেঘনা-তিতাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
‘শাহে আলম’ রাজত্ব বগুড়ায়, প্রতিমন্ত্রীর পরিবারের নামে ৩ ইউনিয়ন
চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল