Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ১৫:৩৩, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ২০:০৫, ২০ মার্চ ২০২৬

অফিস সময়ের কালক্ষেপন, সেবা গ্রহীতারা বঞ্চিত 

ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা

ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ভূমি অফিসের কর্মকর্তা শাকিলা জাহান। ছবি: সবার দেশ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শাকিলা জাহান। দফতরে বহাল তবিয়তে আছেন প্রায় ৩ বছর ধরে। বিগত ৫ই আগষ্ট এর আগে ছিলেন সদরের তুলশিঘাট ইউনিয়ন ভূমি অফিসে। নানা অনিয়মের অভিযোগে তাকে সেখান থেকে বদলী করা হয়। এরপর থেকে তার অবস্থান কামারজানি ইউনিয়ন ভূমি অফিসে।

তিনি ও তার কিছু অসাধু চক্র সদর উপজেলার এই ইউনিয়ন ভূমি অফিসটি অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। সেবাগ্রহীতারা অভিযোগ করেন  ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তাসহ অফিসে কর্মরতদের চাহিদা মতো ঘুষ দিলেই হয় সব কাজ, না দিলেই হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত সেবাগ্রহীতাদের। সরেজমিন অনুসন্ধানে এসব তথ্য ওঠে এসেছে সবার দেশ প্রতিনিধির কাছে। 
‎
‎সেবাপ্রত্যাশীদের অভিযোগ, ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শাকিলা জাহান ও তার সাথে থাকা কিছু বহিরাগত দালাল। তারা সবাই মিলেমিশে এ ইউনিয়ন ভূমি অফিসকে যেনো ঘুষের স্বর্গরাজ্য বানিয়েছে।
‎
‎অভিযোগ উঠেছে, খাজনার অনুমোদন, খাজনার চেক করে দিতে, খারিজের প্রতিবেদন-প্রস্তাব, হোল্ডিং এন্ট্রিসহ বিভিন্ন প্রতিবেদন দিতে পাঁচ  হাজার থেকে শুরু করে ১০ হাজার এমনকি ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন কামারজানি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শাকিলা জাহান। 
‎
‎সেবাপ্রত্যাশীরা তাকে চাহিদা মত ঘুষ দিলেই মিলে কাজ, না দিলেই সেবাপ্রত্যাশীদের মাসের পর মাস হয়রানিতে পড়তে হয়। তার বিরুদ্ধে রয়েছে অফিসে দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। তার মদদে অফিসের স্টাফদের মতো দুজন দালাল থাকেন সব সময় অফিসে। দালালদের মধ্যস্ততায় সেবাপ্রত্যাশীদের কাছ থেকেও হাজার হাজার টাকা ঘুষ হাতিয়ে নেন তারা। দালাল চক্রের সাথে দীর্ঘদিন ধরে জড়িত এলাকার আন্ডার মেট্রিক পাশ করা খ্যত মোনারুল মিয়া। এছাড়াও আব্দুল মজিদের বিরুদ্ধেও যেনো অভিযোগর শেষ নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ, জায়গা-জমির খারিজ (নামজারি) করিয়ে দিতে তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা ঘুষ নেন এবং তা ভূমি কর্মকর্তাকে কাজের বিনিময় দেন। খারিজের জন্য কেউ ঘুষ দিয়েও ঘুরছে দিনের পর দিন। তার বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই। 

‎উপজেলার কামারজানি ইউনিয়নের বাটিকামারি গ্রামের ভুক্তভোগী এক  ৬০ বছরের ব্যাক্তি জানান, জমি খারিজের পর খাজনা দেয়ার জন্য অনলাইনে আবেদন কিভাবে করতে হয় জানিনা। তবে খাজনা দেয়ার জন্য তিনি ভূমি অফিসে এসেছেন। কিন্তু এসে দেখেন কর্মকর্তা নেই। হতাশা নিয়ে বাড়ী ফিরতে হবে তাকে। ঠিক ততক্ষনে সবার দেশ প্রতিবেদকের সামনে তারা। জানতে চাইলে তারা বলেন, জমির খাজনা দেয়ার জন্য ‘হামরা আচ্চি’ কিন্তু অফিসে এসে দেখি কেউ নাই। ‘হামরা তো বাবা এগলে বুঝি না’। অবশেষে তিনি মিনিট ১০ দশেক পর কর্মকর্তা না আসায় চলে যান। সাথে আশা অন্য ব্যাক্তি একই গ্রামের বয়স প্রায় (৭০-৭৫) বছর। তিনিও খাজনা দিতে এসে এখন বিপদে।
‎
‎সব চেয়ে গুরুতর অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেটি হলো নিয়মিত অফিস না করেই ঘরে বসেই তিনি অনেক সময় অফিসের কাজ করেন। এছাড়াও অফিসের সময় অনুযায়ী  দফতরে না আসার প্রমানও রয়েছে সবার দেশ প্রতিবেদকের হাতে। গতকাল সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অপেক্ষা করেও দেখা না মেলায় অনেক সেবাগ্রহীতারা বাড়িতে চলে যান। বেলা আড়াইটার দিকে ভুমি কর্মকর্তা আসলে তাকে প্রশ্ন করায় তিনি জানান জেলা প্রশাসকের কার্যালয়ে তার জরুরি একটি বৈঠক ছিলো সে কারনে তিনি গাইবান্ধায় ছিলেন এবং তিনি এসিল্যান্ডকে অবগত করেছেন। 
‎
‎এছাড়াও দালাল চক্রের সাথে কিছু লোক জড়িত থাকায় প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে এড়িয়ে যান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের