Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৬ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি

স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বড় একটি অংশ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগামী নভেম্বরকে লক্ষ্য ধরে কমিশন কাজ এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে আনা হয়েছে।

তিনি বলেন, আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।

নির্বাচনের উপযুক্ত সময় সম্পর্কে তিনি বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচনের মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ থাকে।

ইসি কমিশনার বলেন, 

নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এ টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়।

তবে এ সময়ের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ সময় থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজান রয়েছে। এসব বিষয় বাদ দিয়ে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় নির্ধারণ করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের বিষয়ে এগোবে কমিশন।

নির্বাচন কমিশনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতীয় নির্বাচনের পর নভেম্বর থেকেই দেশে আবারও বড় পরিসরে ভোটের মাঠে সরব হবে স্থানীয় রাজনীতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার