Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত

নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। নতুন এ বেতনস্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রাথমিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরপর ১২তম থেকে ২০তম গ্রেডে এ বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ১৪২ শতাংশে পৌঁছেছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেয়া হয়।

সরকার জানিয়েছে, নতুন পে-স্কেলের আর্থিক প্রভাব ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে দুই অর্থবছরে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আগে নতুন বেতনস্কেলের আওতায় আনা হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের আশা, পর্যায়ক্রমে নতুন বেতনস্কেল বাস্তবায়ন করা হলে জাতীয় অর্থনীতিতে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হবে না এবং মূল্যস্ফীতির চাপও কিছুটা প্রশমিত করা সম্ভব হবে।

কোন গ্রেডে কত বেতন

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ১ম গ্রেডে বর্তমানে মূল বেতন ৭৮ হাজার টাকা। নতুন বেতনস্কেলে তা বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ।

২য় গ্রেডে বর্তমান মূল বেতন ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা। নতুন স্কেলে তা হবে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা।

৩য় গ্রেডে বর্তমানে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত মূল বেতন রয়েছে। নতুন স্কেলে তা বেড়ে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

৪র্থ গ্রেডে বর্তমান ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার বিপরীতে নতুন স্কেলে মূল বেতন হবে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

৫ম গ্রেডে বর্তমানে মূল বেতন ৪৩ হাজার থেকে ৬৮ হাজার ৭৫০ টাকা। নতুন স্কেলে তা হবে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

৬ষ্ঠ গ্রেডে বর্তমান বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা হবে।

৭ম গ্রেডে বর্তমানে ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। নতুন স্কেলে তা হবে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।

৮ম গ্রেডে বর্তমান মূল বেতন ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৮৯০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা হবে।

৯ম গ্রেডে বর্তমানে ২২ হাজার থেকে ৫৫ হাজার ৩৬ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। নতুন স্কেলে তা হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

১০ম গ্রেডে বর্তমান মূল বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ৩২ হাজার থেকে ৭৭ হাজার টাকা হবে।

১১তম গ্রেডে বর্তমানে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত মূল বেতন রয়েছে। নতুন স্কেলে তা হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। এই গ্রেড পর্যন্ত প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।

১২তম গ্রেড থেকেই বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ ছাড়িয়ে যাবে। এ গ্রেডে বর্তমান মূল বেতন ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৯০০ টাকা। নতুন স্কেলে তা হবে ২৪ হাজার থেকে ৫৮ হাজার ৭০০ টাকা। অর্থাৎ প্রাথমিক মূল বেতন বাড়ছে ১১৫ শতাংশ।

১৩তম গ্রেডে বর্তমান বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা হবে। এ গ্রেডে বৃদ্ধির হার ১১৮ শতাংশ।

১৪তম গ্রেডে বর্তমানে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৮৬০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। নতুন স্কেলে তা হবে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। বৃদ্ধির হার ১৩০ শতাংশ।

১৫তম গ্রেডে বর্তমান মূল বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা হবে। এ গ্রেডে প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১৩৫ শতাংশ।

১৬তম গ্রেডে বর্তমানে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত মূল বেতন রয়েছে। নতুন স্কেলে তা হবে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। বৃদ্ধির হার ১৩৫ শতাংশ।

১৭তম গ্রেডে বর্তমান মূল বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা হবে। বৃদ্ধির হার ১৩৮ শতাংশ।

১৮তম গ্রেডে বর্তমানে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। নতুন স্কেলে তা হবে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। বৃদ্ধির হার ১৩৯ শতাংশ।

১৯তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা হবে। এ গ্রেডে বৃদ্ধির হার ১৪১ শতাংশ।

সবশেষ ২০তম গ্রেডে বর্তমানে মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। নতুন স্কেলে তা বাড়িয়ে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ গ্রেডেই প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ—১৪২ শতাংশ।

অর্থাৎ নতুন পে-স্কেলে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্তের ফলে তুলনামূলক কম বেতন পাওয়া সরকারি কর্মচারীরা আগে এর সুফল পাবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের