Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৯, ১ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবিকে আধুনিকায়ন

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবের তৎপরতা অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, বাহিনীর সক্ষমতা বাড়ানো গেলে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান তিনি। প্রযুক্তিনির্ভর নজরদারি ও ব্যবস্থাপনার মাধ্যমে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দেশে মাদকের বিস্তার রোধে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করাও জরুরি। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন

এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টরের কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় একটি স্থিরচিত্র প্রদর্শনীতেও অংশ নেন তিনি।

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে ড্রোন-ভিত্তিক নজরদারি ও পরিচালন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সফরসূচি অনুযায়ী, সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

সভায় সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাতেও প্রধান অতিথি

সিলেট সফরে রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত