মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ প্রকাশিত এক বার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
বার্তায় তিনি বলেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এ বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।
সবার দেশ/কেএম




























