Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৩ মে ২০২৬

জুলাই সনদ থেকে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট

রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ 

রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ 
ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক পুনর্গঠন, মানবাধিকার পরিস্থিতি এবং গণভোটভিত্তিক রাষ্ট্র সংস্কার নিয়ে রাজধানীতে দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ মে) রাজধানীর মুক্তিযোদ্ধা হল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট–এ সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট’ শীর্ষক এ আয়োজনে দেশের রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নীতিনির্ধারকরা অংশ নেবেন। আয়োজন করেছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

দিনের প্রথম পর্বে সকাল ৯টা থেকে উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে। এতে সেশন চেয়ার হিসেবে থাকবেন আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন সারোয়ার তুষার।

উদ্বোধনী সেশনের আলোচনায় অংশ নেবেন বদিউল আলম মজুমদার, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, সমাজবিজ্ঞানী মির্জা হাসান এবং সাবেক বিআইবিএম মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। সেশনটি সঞ্চালনা করবেন জাবেদ রাসিন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম সেশনে অর্থনৈতিক পুনর্গঠন, দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সেশনের আলোচক হিসেবে থাকছেন ফাহমিদা খাতুন, এম নিয়াজ আসাদুল্লাহ, ড. এম. মাসরুর রিয়াজ, ফাহিম মাসরুর, শামস মাহমুদ এবং আসিফ খান। সেশনটি পরিচালনা করবেন মনিরা শারমিন।

সকাল সাড়ে ১১টা থেকে দ্বিতীয় সেশনে দেশের জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। সেশন চেয়ার থাকবেন হাসনাত আব্দুল্লাহ।

এতে বক্তব্য দেবেন তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম শামসুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ড. খান জহিরুল ইসলাম, ইসমাইল আলী, শফিকুল আলম, মোল্লাহ আমজাদ হোসেন এবং মো. আতাউর রহমান সরকার। সেশনটি সঞ্চালনা করবেন ড. আতিক মুজাহিদ।

দুপুর ২টায় শুরু হওয়া তৃতীয় সেশনে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেশন চেয়ার হিসেবে থাকবেন আসিফ মাহমুদ।

এ সেশনে অংশ নেবেন মানবাধিকারকর্মী সারা হোসেন, তাজুল ইসলাম, আবু হেনা রাজ্জাকী, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, জায়মা ইসলাম, নাবিলা ইদ্রিস, অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং মিনহাজ আমান। সেশনটি সঞ্চালনা করবেন আব্দুল্লাহ আল আলামিন।

বিকাল ৪টায় শুরু হওয়া সমাপনী সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন নাহিদ ইসলাম।

সমাপনী সেশনের আলোচনায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মাওলানা মামুনুল হক, হাসনাত কাইয়ূম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং মজিবুর রহমান মঞ্জু। সেশনটি সঞ্চালনা করবেন আরিফুল ইসলাম আদীব।

আয়োজকরা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রশ্নে জাতীয় ঐকমত্য তৈরিই এ কনভেনশনের মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে শত্রু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ইরানের
ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার
একই মায়ের গর্ভে যমজ সন্তান, কিন্তু বাবা ভিন্ন
বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ইরান থেকে তেল কিনছে চীন
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
পানিতে তলিয়ে গেলো ছয় বিঘা ধান, মাঠেই কৃষকের মৃত্যু
রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ
শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর