Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৬ মার্চ ২০২৬

দ্রুত উদ্ধার ও তদন্তের দাবি

দৌলতদিয়া বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক

দৌলতদিয়া বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক
ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মার্চ) রাতে বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোকবার্তা জানান।

বিবৃতিতে তিনি বলেন, অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনো অধিকাংশ যাত্রীর কোনও সন্ধান না মেলায় দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। আগাম সতর্কতা ও যথাযথ ব্যবস্থা নিলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা