Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১৫ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

রোববার (১৪ জুন) ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরে এগোয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন বাবাতে ডি লিড। ৪৫ বলের ইনিংসে তিনি পাঁচটি চার হাঁকান। এছাড়া ওপেনার হেদার সিজার্স ১৬ রান করেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি ইউরোপের দলটি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা খাতুন। তিনি দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে দুর্দান্ত সূচনা। প্রথম সাত ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় টাইগ্রেসরা।

ব্যাট হাতে ম্যাচের নায়িকা ছিলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ঝড়ো ৫০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। তার আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।

মধ্যক্রমে শারমিন আক্তার দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে স্বর্ণা আক্তার ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এছাড়া ২৬ রান করেন দিলারা আক্তার।

নিয়ন্ত্রিত বোলিং, দুর্দান্ত ফিল্ডিং এবং আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সমন্বয়ে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন জয়ে দলটির আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

দাপুটে এ জয়ের মাধ্যমে মূল্যবান দুই পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোকে সামনে রেখে শক্ত বার্তাও দিল নিগার সুলতানার দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত