Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১ জুন ২০২৬

জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা 

জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা 
ফাইল ছবি

দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্ধারিত মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

অন্যদিকে, দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ১১৫ টাকাই বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল এবং পেট্রোলচালিত পরিবহনের পরিচালন ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি কেরোসিনের দাম বাড়ায় গ্রামীণ এলাকায় এ জ্বালানি ব্যবহারকারীদের ওপরও অতিরিক্ত ব্যয়ের চাপ পড়তে পারে।

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের নীতির আওতায় সরকার বিভিন্ন সময়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জুন মাসের নতুন মূল্য নির্ধারণও সে প্রক্রিয়ারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী