Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৩০ জানুয়ারি ২০২৫

ক্লাসরুমে ছাত্র-শিক্ষিকা বিয়ের ভিডিও ভাইরাল  

ক্লাসরুমে ছাত্র-শিক্ষিকা বিয়ের ভিডিও ভাইরাল  
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষের মধ্যেই ছাত্রকে বিয়ে করছেন কলেজের একজন অধ্যাপক- এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেছে।  

খবরে বলা হয়েছে, কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটেছে। কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে। 

ভিডিওতে ক্লাসরুমের পোডিয়ামে ছাত্র এবং শিক্ষিকাকে দেখা যাচ্ছে। ওই শিক্ষিকার নাম পায়েল ব্যানার্জি। তাকে কনের সাজে দেখা যায়। ছাত্র ও শিক্ষিকা একে অপরকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। আরেক ভিডিওতে দেখা যায়, এক ছাত্র পায়েলের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। 

তবে এটি বিয়ে ছিল না বলে জানিয়েছেন পায়েল। তিনি দাবি করেছেন, এটা নকল বিয়ে ছিল এবং একাডেমিক উদ্দেশ্যে এমন করা হয়েছে। 

সেখানকার একজন কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের কারণে পায়েলকে ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সঠিক তদন্ত ছাড়া আমরা শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারি না।  

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী