Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ৩ আগস্ট ২০২৬

আজও কারও বিচার হয়নি

ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা

ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান ভূঁইয়া তাইমের মা পারভীন আক্তার অভিযোগ করেছেন, সিসিটিভি ফুটেজে তিনি ছেলেকে গুলি ও মারধরের দৃশ্য এবং এতে জড়িত ব্যক্তিদের দেখেছেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনও কোনও বিচার হয়নি।

রোববার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর রক্তিম বর্ষার সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের মায়েরা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।

আবেগঘন বক্তব্যে পারভীন আক্তার বলেন, আমি সিসি ক্যামেরায় দেখেছি, কারা গুলি করেছে আমার ছেলেকে, কারা তাকে মারধর করেছে, কারা টেনে নিয়ে গেছে। আমি সবাইকে চিনি। কিন্তু কারও বিচার হচ্ছে না। আমি সরকারের কাছে দাবি জানাই, আমার সন্তানসহ সব শহীদ হত্যার বিচার নিশ্চিত করা হোক।

একই অনুষ্ঠানে শহীদ মেহেরুন্নেসা তানহার মা আছমা আক্তার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, শহীদ হত্যার বিচার এবং আহতদের যথাযথ পুনর্বাসন ও দেখভাল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এসব বাস্তবায়ন না হলে শহীদ পরিবারের কষ্ট কখনও কমবে না।

শহীদ মেহেদী হাসানের মা পারভীন আক্তার বলেন, তার ছেলে কোনও অপরাধ করেনি। তাকে তিনটি গুলি করে হত্যা করা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি। দুই বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, অনেকে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের স্মৃতি মুছে ফেলতে চাইলেও তা সম্ভব হবে না। তার ভাষায়, যারা সে সময়ের ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন, তারাই সে বাস্তবতার গভীরতা উপলব্ধি করতে পারবেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম শহীদ জননীদের উদ্দেশে বলেন, তাদের সন্তানদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সবাইকে নিজেদের অভিভাবক হিসেবে পাশে থাকার আহ্বান জানান।

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে না পারলে সেটি হবে তাদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আক্ষেপ করে বলেন, দুই বছর না যেতেই শহীদদের স্মৃতি অনেকেই ভুলে যেতে শুরু করেছেন, অথচ তাদের আত্মত্যাগকে স্মরণ রাখাই জাতির দায়িত্ব।

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আসিফ আকবরের উপস্থিতিতে জুলাই গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি দেশাত্মবোধক গানের অডিও–ভিজ্যুয়াল প্রকাশ করা হয়। এ সময় তিনি জানান, গানটি থেকে আগামী ৬০ বছরে যে অর্থ আয় হবে, তার পুরোটা জুলাই ফাউন্ডেশনকে দান করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার