Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ৩০ আগস্ট ২০২৬

গুম প্রতিরোধ দিবস 

সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান

সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেয়া হবে।

কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেয়া হবে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। কর্মসূচিকে সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের সাধারণ মানুষকেও পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিজ্ঞপ্তিতে কর্মসূচির মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে জনসচেতনতা তৈরি এবং তাদের পরিবারের দাবির প্রতি সংহতি প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ