Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১২, ২২ আগস্ট ২০২৫

গুম খুনের নির্দেশদাতা হাসিনার বিচার হতেই হবে: মির্জা ফখরুল 

গুম খুনের নির্দেশদাতা হাসিনার বিচার হতেই হবে: মির্জা ফখরুল 
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে শত শত মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন, শেখ হাসিনা সরাসরি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং তার বিচার অবশ্যই হতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আয়োজিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ এর মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধনকালে এসব মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, 

বিএনপি নির্বাচন চায় মূলত গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের কান্না মুছে দিতে এবং এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নামক ‘দানব সরকারের’ বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেল খেটেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবন কাটাচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত হয়েছে ২০ হাজার নেতাকর্মী, গুম হয়েছেন প্রায় দুই হাজার।

ফখরুল আরও বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনা এত ভয়াবহ দানবে পরিণত হবে, এটা কখনও কল্পনা করিনি। কিন্তু বাস্তবতা হলো, গত সাড়ে ১৫ বছর তিনি ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের খোঁজ দিতে তারা ব্যর্থ হয়েছে। এক বছর পার হলেও নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সরকার। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি জানান, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনেও চেষ্টা চালিয়েছে, কিন্তু সমাধান মেলেনি। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। আমরা যতদিন বিচার নিশ্চিত করতে না পারবো, ততদিন গুম হওয়া পরিবারের পাশে থাকবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান